admin

প্রকাশিত: 2:25 PM, July 31, 2026

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং সিলেটের ব্যবসায়ী সমাজের সার্বিক দিক তুলে ধরেন। মতবিনিময়কালে তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান নানা সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনাগুলো জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন।

সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ব্যবসায়ীদের বক্তব্য ও দাবিসমূহ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং ব্যবসায়ীদের যেকোনো যুক্তিসঙ্গত সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সুবহান, আহমদ ফুয়াদ বিন রশিদ, যুগ্ম মহাসচিব মনজুর আহমদ, আতাউর রহমান রজব, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া, শ্রম সচিব শোয়েব আহমদ অভি, বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ কাদির, ফেডারেল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রশিদ কাইয়ুম, এলিগান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীবান্ধব পরিবেশ ধরে রাখতে এবং স্থানীয় আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধার মান উন্নয়নে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে নারীসহ এক যুবক আটক প্রেমের সম্পর্কের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

জকিগঞ্জে নারীসহ এক যুবক আটক প্রেমের সম্পর্কের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত সালেহ আহমদের মেয়ে মাহমুদা সুলতানা পলীকে ঘিরে প্রেমের সম্পর্কের আড়ালে

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাছবাড়ি এলাকার আজিজুর রহমান

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাছবাড়ি এলাকার আজিজুর রহমান

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজিজুর রহমান (৩৯) নামে এক

বড়চতুল ইউনিয়নের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়চতুল ইউনিয়নের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইকবাল বাহার কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মরহুম জাহাঙ্গীর আলমের রুহের

সাগরপথে ইতালি-গ্রিসে বাংলাদেশিরাই শীর্ষে মানবপাচারের ভয়াবহ চিত্র, সাইবার স্ক্যামেও বাড়ছে বাংলাদেশিদের শিকার হওয়ার ঘটনা

সাগরপথে ইতালি-গ্রিসে বাংলাদেশিরাই শীর্ষে মানবপাচারের ভয়াবহ চিত্র, সাইবার স্ক্যামেও বাড়ছে বাংলাদেশিদের শিকার হওয়ার ঘটনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ইতালিমুখী অবৈধ

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

সুনামগঞ্জ প্রতিনিধি: মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও