admin

প্রকাশিত: 4:03 PM, July 31, 2026

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাছবাড়ি এলাকার আজিজুর রহমান

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাছবাড়ি এলাকার আজিজুর রহমান

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি :

সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজিজুর রহমান (৩৯) নামে এক যুবক মারা গেছেন। হামলার ১৪ দিন পর শুক্রবার (৩১ জুলাই) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুর রহমান কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ (নারাইনপুর) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭জুলাই জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলার শিকার হন আজিজুর রহমান। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন প্রথমে তাকে গাছবাড়ী বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিসিইউ)-এ টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা মোছা. করিবুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আলমগীর, বাবলু আহমদ, হেলাল আহমদ, বিলাল আহমদ, জুনেদ আহমদ, জাহেদ আহমদ, রাজু আহমদ, নাহিয়ান আহমদ, ইয়াহিয়া আহমদ ও আব্দুর রহিম। তাদের সবার বাড়ি একই উপজেলার আগফৌদ (নারাইনপুর) গ্রামে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও বাধা দেওয়ায় তারা আজিজুর রহমানের ওপর ক্ষুব্ধ ছিল এবং দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আজিজুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনার পরপরই এ বিষয়ে মামলা হয়েছে। আজ আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর