admin
প্রকাশিত: 6:10 AM, December 21, 2025
স্টাফ রিপোর্টার: সিলেটের চারখাইয়ে ২৫ শয্যার হাসপাতাল দাবি দীর্ঘ তিন দশকের। কিন্তু নানা অবজ্ঞা ও অবহেলা জনিত কারণে এ দাবি পূরণ হচ্ছে না। ফলে একটি বিস্তীর্ণ জনপদ জরুরী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সিলেট জেলার পূর্বাঞ্চলীয় চার উপজেলার মিলন স্থল ও যোগাযোগ কেন্দ্র চারখাই।
উপজেলাগুলো হচ্ছে- বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ। প্রত্যন্ত ও গুরুত্বপূর্ণ জনবহুল এই এলাকা থেকে উপজেলা শহরগুলো ২০ থেকে ৫৭ কিলোমিটার দুরে অবস্থত। অথচ এই এলাকায় জরুরী চিকিৎসার্থে শয্যা বিশিষ্ঠ কোনো হাসপাতাল নেই। ফলে অনেক রোগীকে উপজেলা সদর বা শহরে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরন করতে হয়।
এখানে রয়েছে চারখাই উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নামে একটি উপ-স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। যেখানে দৈনিক দুই থেকে আড়াই শ’ লোক প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করে থাকেন। কিন্তু কল্যান কেন্দ্রটি জরুরী ও শয্যা বিশিষ্ট না হওয়ায় ইমার্জেন্সী বা প্রসূতি রোগী ভর্তি করার কোনো সুযোগ নেই। তাই প্রত্যন্ত ও জনগুরুত্বপূর্ণ স্থান চারখাই উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবী দীর্ঘ দিনের। সেই ১৯৯৫ সালে তৎকালীন বিয়ানীবাজার থানা নির্বাহী কর্মকর্তা এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে শয্যা বিশিষ্ঠ হাসপাতালে উন্নীত করার জন্য স্বাস্থ্য সচিব বরাবরে সুপারিশ পত্র দেন। তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেন জাতী সংসদের ৭১ বিধিতে দাবিটি উত্থাপন করেন। কিন্ত দীর্ঘ তিনদশকেও এ দাবি পূরন হয়নি।
চারখাই উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবিতে গত ৮ অক্টোবর সিভিল সার্জন সিলেট এর মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে আরেকটি দরখাস্ত প্রেরন করেছেন চারখাই থানা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অহিদ আহমদ তালুকদার।
দরখাস্ত প্রেরনের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা