admin

প্রকাশিত: 3:31 PM, August 3, 2026

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় সিলেট নগরীর চৌকিদেখীস্থ আনোয়ারা মতিন একাডেমি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু-এর সভাপতিত্বে এবং ডা. হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং আনোয়ারা মতিন একাডেমি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মেহেদী হাসান আলিফ, বিজয় মিয়া, কবি মুন্নি আক্তার, ছড়াকার আব্দুল কাদির জীবন, নাট্যাভিনেতা ও সংগঠক কামাল আহমদ, নিশাত করিম, মারুফ আহমদ, মো. নাফি, হামজা করিমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদপত্র, ক্রেস্ট এবং মূল্যবান বই তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে উৎসাহিত করতে আলোর অন্বেষণের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ-পরবর্তী গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও আলোর অন্বেষণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি

কানাইঘাটে নতুন ইউএনও সুমাইয়া ফেরদৌসকে যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা

কানাইঘাটে নতুন ইউএনও সুমাইয়া ফেরদৌসকে যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা

কানাইঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব রেড ক্রিসেন্ট, কানাইঘাট উপজেলা

ওমর মাহবুবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফুটবল ফেস্ট ২০২৬’

ওমর মাহবুবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফুটবল ফেস্ট ২০২৬’

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল ফেস্ট ২০২৬’। সোমবার (৩ আগস্ট)

যুক্তির মঞ্চে নারী ও শিশু সুরক্ষার বার্তা

যুক্তির মঞ্চে নারী ও শিশু সুরক্ষার বার্তা

জকিগঞ্জে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন বারহাল ডিগ্রি কলেজ জকিগঞ্জ প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

সাড়ে তিন বছরের সাজা বহাল; বাতিল আবাসিক অনুমতি, পুলিশি পাহারায় দেশে ফেরত ফ্রান্স প্রতিনিধি: অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ

গোয়াইনঘাটে জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

গোয়াইনঘাটে জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বিরোধে পতিত পড়ে আছে অন্তত ২৫ বিঘা কৃষিজমি, চাষাবাদ বন্ধ থাকায় ক্ষতির মুখে কৃষক ও বর্গাচাষিরা রুবেল আহমদ, স্টাফ রিপোর্ট

পানি ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনায় জোর

পানি ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনায় জোর

বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়,খাল পুনরুদ্ধার, নদী রক্ষা, নগর ড্রেনেজ ও বৃষ্টির পানি সংরক্ষণে গুরুত্ব ফ্রান্স প্রতিনিধি: দেশের পানি ব্যবস্থাপনাকে টেকসই

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি: গত জুলাই মাসে অধিকহারে অপরাধ দমনে(ক্রাইম) মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্য সিলেট