admin

প্রকাশিত: 12:36 PM, August 4, 2026

যুক্তির মঞ্চে নারী ও শিশু সুরক্ষার বার্তা

যুক্তির মঞ্চে নারী ও শিশু সুরক্ষার বার্তা

জকিগঞ্জে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন বারহাল ডিগ্রি কলেজ

জকিগঞ্জ প্রতিনিধি:

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। যুক্তি, তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীরা তুলে ধরেন—সচেতন পরিবারই পারে নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে। প্রাণবন্ত এ বিতর্কে শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা ও বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থিত দর্শক, শিক্ষক ও বিচারকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— “পারিবারিক সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে।” প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দল পক্ষে-বিপক্ষে তথ্যসমৃদ্ধ যুক্তি উপস্থাপন করে। সামাজিক বাস্তবতা, পারিবারিক মূল্যবোধ, আইনের প্রয়োগ, শিক্ষার গুরুত্ব এবং সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বের বিষয়গুলো তাদের বক্তব্যে গুরুত্ব পায়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে বারহাল ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জকিগঞ্জ সরকারি কলেজ রানারআপ হয়। বিজয়ী দলের সদস্যরা যুক্তির গভীরতা, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বিচারকদের সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার থেকেই সচেতনতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা শুরু করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই সহিংসতামুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে হবে। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজন শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও সনদ প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন

‘জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের এক ঐতিহাসিক উদ্যোগ’ : প্রধানমন্ত্রী মো.জুনেদ আহমদ,ফ্রান্স রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বুরুঙ্গা স্কুল মাঠে মাটি ভরাট; মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি খেলোয়াড়দের

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বুরুঙ্গা স্কুল মাঠে মাটি ভরাট; মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি খেলোয়াড়দের

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী

ফেসবুকে মোদির ভিডিও অপসারণ  জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

ফেসবুকে মোদির ভিডিও অপসারণ জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জকিগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও

মাশরুম চাষী সৈয়দুর রহমানের প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব

মাশরুম চাষী সৈয়দুর রহমানের প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব

রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর

সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ

সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি