admin
প্রকাশিত: 11:46 AM, August 4, 2026
ফ্রান্স প্রতিনিধি :
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি সম্পদের বৈষম্য কমাতে সামাজিক ব্যবসাকে কার্যকর হাতিয়ার হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল সোমবার রাজধানীর ইউনূস সেন্টারে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রফেসর ইউনূস দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে বাংলাদেশের উন্নয়নে দেশটির ধারাবাহিক অর্থনৈতিক সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। জবাবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু বলেন, একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি ১০ বারেরও বেশি চট্টগ্রাম সফর করেছেন। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রফেসর ইউনূসের অবদানের প্রশংসাও করেন তিনি।
বৈঠকে প্রফেসর ইউনূস তাঁর ‘তিন শূন্যের পৃথিবী’ (ঞযৎবব তবৎড়ং) ধারণা তুলে ধরে বলেন, শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ—এই তিন লক্ষ্য অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে ‘থ্রি জিরো ক্লাব’ আন্দোলন পরিচালিত হচ্ছে। পাশাপাশি সামাজিক ব্যবসার মাধ্যমে সম্পদের বৈষম্য কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (ণঝইঈ) নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৪০টি দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিস্তৃত। সাক্ষাৎকালে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউন ইয়ং বুম, কাউন্সেলর কিম হে জুং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুক জিহে উপস্থিত ছিলেন।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র