admin
প্রকাশিত: 12:11 PM, August 4, 2026
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ:
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। আগে মূলত স্বল্প আয়ের মানুষ টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য কিনলেও, এখন সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও টিসিবির পণ্যের ওপর ভরসা করছেন। তবে সিলেটে ডিলারদের অনিয়ম, অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে ফ্যামিলি কার্ডধারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। টিসিবির পণ্য পেতে ভোর ছয়টা থেকেই লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন কার্ডধারীরা।
গতকাল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, টিসিবির পণ্য বিক্রির স্পটগুলোতে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের দীর্ঘ লাইন। কার্ডধারীদের অভিযোগ, দীর্ঘ এই লাইনে শৃঙ্খলা বজায় রাখা বা তদারকির জন্য কোনো সরকারি কর্মকর্তা থাকেন না। এই সুযোগে প্রভাবশালীরা একাধিক কার্ড ব্যবহার করে সহজেই পণ্য নিয়ে কেটে পড়েন।
বিশেষ করে সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডে ডিলারদের সমন্বয়হীনতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই ওয়ার্ডে দুজন ডিলার থাকায় গ্রাহকরা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। অনেক সময় দেখা যায়, কার্ড নিয়ে গেলে ডিলাররা অন্য ডিলারের কাছে পাঠিয়ে দেন।
ওয়ার্ডটির ‘মুরাদ স্টোর’ নামে এক ডিলারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তাদের দাবি, ওই ডিলার প্রতি মাসে নিয়মিত পণ্য বিক্রি না করে তা অন্যত্র সরিয়ে ফেলেন। সম্প্রতি সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু দোকানের কর্মচারীরা জানান, বেলা ২টার পর পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত সময়ে ডিলার না আসায় তীব্র গরম ও ভিড়ে নারী ও প্রবীণরা চরম ভোগান্তির শিকার হন।
শাহী ঈদগাহ এলাকায় টিসিবির কার্ড হাতে দাঁড়িয়ে থাকা ৬৫ বছর বয়সি এক বৃদ্ধা আক্ষেপ করে বলেন, আগের দিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে। তাই পরদিন বাধ্য হয়ে খুব সকালে এসে লাইনে দাঁড়িয়েছেন। স্থান হারানোর ভয়ে অনেক প্রবীণ ও নারী তীব্র রোদ-গরমেও লাইন ছেড়ে সরছেন না, যার ফলে প্রায়ই বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে।
বাজারের তুলনায় টিসিবিতে পণ্য কেনায় ৩০০ থেকে ৩৫০ টাকা সাশ্রয় হয়। বর্তমানে খোলা বাজারে এক লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২০৫ টাকা, মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা এবং চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। বিপরীতে টিসিবির কার্ডে প্রতি লিটার তেল ১০০ টাকা, ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা কেজিতে পাওয়া যায়। এছাড়া নির্ধারিত কার্ডে সাবান ও ডিটারজেন্ট পাউডারও দেওয়া হচ্ছে।
সীমিত আয়ের পরিবারগুলোর জন্য এই সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও টিসিবি ডিলারদের দুর্ভাবনা ও সিটি করপোরেশন বা প্রশাসনের তদারকির অভাবে সেই সুবিধা পাওয়ার পথ দিন দিন কঠিন হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, প্রতিটি স্পটে সরকারি তদারকি অফিসার নিশ্চিত করা এবং অনিয়মে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান