admin
প্রকাশিত: 1:02 PM, August 8, 2026
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সিলেট রক্তের অনুসন্ধানে আমরা-এর সার্বিক সহযোগিতায় সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ভার্থখলার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডব্লিউএফবি-ওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি (ডব্লিউএবি)-এর বাংলাদেশস্থ আঞ্চলিক কেন্দ্র বাবৌযুপ সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহাবুবুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন মঞ্চের সদস্য সচিব সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, সাংবাদিক ও ছড়াকার প্রশান্ত লিটন, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল দাস, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, সাধারণ সম্পাদক শাহ আলম হিল্টন, বিএনপি নেতা বেলাল আহমদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাজন আহমেদ সাজু, নজরুল একাডেমির পাঠাগার সম্পাদক সাংবাদিক সুয়েজ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগরের উজ্জ্বল রঞ্জন চন্দ, বাবৌযুপের সদস্য শেলু বড়ুয়া, তরুণ উদ্যোক্তা কবির হোসেন শোভন, হাফেজ মোঃ আশরাফুল ইসলাম, তরুণ উদ্যোক্তা মোঃ নয়ন আহমেদ, সীমান্ত বড়ুয়া জয় ও সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।-বিজ্ঞপ্তি
উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক
স্টাফ রিপোর্টার: সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস,
সিলেটের সংবাদ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের