admin

প্রকাশিত: 7:11 AM, December 23, 2025

মহানগর বিএনপির প্রস্তুতি সভা: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের যুগসন্ধিক্ষণ : খন্দকার মুক্তাদির

মহানগর বিএনপির প্রস্তুতি সভা

মহানগর বিএনপির প্রস্তুতি সভা: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের যুগসন্ধিক্ষণ : খন্দকার মুক্তাদির

* দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী: কয়েস লোদী

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও একটি স্মরণীয় প্রত্যাবর্তন দিবস হিসেবে চিহ্নিত হবে।
তিনি গতকাল রাতে তোপখানাস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা ও ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য জনসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ২৪ তারিখ থেকেই সারারাত ঢাকা শহর মানুষের শহরে রূপ নেবে, যেখানে দেশ-বিদেশের মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে জড়ো হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়- এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ। এমন প্রত্যাশা থেকেই তার আগমনকে কেন্দ্র করে দেশজুড়ে গণমানুষের জোয়ার নামবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অন্তত এক কোটি মানুষের সমাগম হবে। কারণ এটি শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব অনিবার্য। তার আগমন ঘিরে যে সংবর্ধনা সভার আয়োজন করা হচ্ছে, তা সফল করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলটি তাকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সিলেটবাসী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা রয়েছে। এ প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তারেক রহমানের আগমন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লাখো মানুষের আগমনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা না থাকলেও তারেক রহমান দেশে ফিরলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকা স্বাভাবিক।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন মিছবাহ, মাহবুব কাদির শাহী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আমির হোসেন, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ, মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শুয়েব, মুঞ্জুরুল হাসান মঞ্জু, নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, জাকির মজুমদার সহ মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, নগরীর ৬টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি,আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান