admin

প্রকাশিত: 11:32 AM, August 9, 2026

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের : খন্দকার মুক্তাদির

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের : খন্দকার মুক্তাদির

সিলেটের সংবাদ ডেস্ক:

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি শীত মৌসুমেই প্রস্তাবিত শিল্পপার্কের উন্নয়নকাজের প্রাথমিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। গতকাল শনিবার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি জানান, শিল্পপার্কে শিল্প প্রকল্প স্থাপনকারী উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন। শিল্পায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মোহিত তালুকদার, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে তাদের দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ব্যবসায়ী সমাজের জন্য সেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসায়ীবান্ধব করার ওপর গুরুত্ব দেন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংশ্লিষ্ট খাতের উন্নয়ন এবং সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বগুড়া চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের স্থান পরিদর্শন করেন। বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

উত্তরা ব্যাংক পিএলসি জিন্দাবাজার শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন

উত্তরা ব্যাংক পিএলসি জিন্দাবাজার শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন

উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে: সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে: সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

স্টাফ রিপোর্টার: সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র

এসএমপি কমিশনার কর্তৃক জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন

এসএমপি কমিশনার কর্তৃক জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং

সিলেট মহানগর বিএনপির সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের ভালোবাসা ও মেহনতের প্রতিফলন এই পুনর্বহাল: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের ভালোবাসা ও মেহনতের প্রতিফলন এই পুনর্বহাল: নাসিম হোসাইন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে

নৃত্যশৈলীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিসিক প্রশাসক মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে: কাইয়ুম চৌধুরী

নৃত্যশৈলীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিসিক প্রশাসক মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে: কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে

শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের

সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে আবুল কাহের চৌধুরী শামীম “নতুন প্রজন্মকে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে”

সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে আবুল কাহের চৌধুরী শামীম “নতুন প্রজন্মকে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে”

সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস,

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের : খন্দকার মুক্তাদির

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের : খন্দকার মুক্তাদির

সিলেটের সংবাদ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের