admin

প্রকাশিত: 11:48 AM, August 9, 2026

সিলেট মহানগর বিএনপির সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের ভালোবাসা ও মেহনতের প্রতিফলন এই পুনর্বহাল: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের ভালোবাসা ও মেহনতের প্রতিফলন এই পুনর্বহাল: নাসিম হোসাইন

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। গতকাল শনিবার বিকেলে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দায়িত্ব পালনের সূচনা করেন তিনি। মাজার জিয়ারত শেষে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিম হোসাইনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে মাজার প্রাঙ্গণ পর্যন্ত হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর আবেগঘন বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, “প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সাথে আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমার ওপর পুনরায় আস্থা রেখে এই গুরুদায়িত্ব দিয়েছেন। সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরকালের। এই পুনর্বহাল কেবল আমার একার বিজয় নয়, এটি সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা এবং মেহনতের প্রতিফলন।”

পরবর্তীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, ডাঃ আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল উদ্দিন, সালেহ আহমদ খসরু, নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মূর্শেদ আহমদ মুকুল, সিদ্দিকুর রহমান পাপলু, শামীম মজুমদার, সৈয়দ সাফেক মাহবুব, এনামুল কুদ্দুস চৌধুরী ও বেলায়েত হোসেন মোহন, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও মির্জা সম্রাট, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মূর্শেদ ও আফসর খান, জুবের আহমদ, দেলোয়ার হোসেন দিনার, সুদীপ জ্যোতি এষ ও ফজলে রাব্বি আহসান; এবং জাসাস ও শ্রমিক দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এছাড়া মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মাহফিলে অংশ নেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

উত্তরা ব্যাংক পিএলসি জিন্দাবাজার শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন

উত্তরা ব্যাংক পিএলসি জিন্দাবাজার শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন

উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে: সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে: সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

স্টাফ রিপোর্টার: সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র

এসএমপি কমিশনার কর্তৃক জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন

এসএমপি কমিশনার কর্তৃক জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং

সিলেট মহানগর বিএনপির সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের ভালোবাসা ও মেহনতের প্রতিফলন এই পুনর্বহাল: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের ভালোবাসা ও মেহনতের প্রতিফলন এই পুনর্বহাল: নাসিম হোসাইন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে

নৃত্যশৈলীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিসিক প্রশাসক মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে: কাইয়ুম চৌধুরী

নৃত্যশৈলীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিসিক প্রশাসক মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে: কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে

শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের

সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে আবুল কাহের চৌধুরী শামীম “নতুন প্রজন্মকে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে”

সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে আবুল কাহের চৌধুরী শামীম “নতুন প্রজন্মকে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে”

সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস,

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের : খন্দকার মুক্তাদির

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের : খন্দকার মুক্তাদির

সিলেটের সংবাদ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের