admin
প্রকাশিত: 11:53 AM, August 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং শিবেরবাজার পুলিশ ফাঁড়ি ও এর নির্মাণকাজ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকেল ৪টায় তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে পুলিশ কমিশনার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “পুলিশের সেবার মান বাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।” তিনি থানা এলাকায় উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্মাণাধীন স্থাপনাসমূহের কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
পরিদর্শনকালে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; সংশ্লিষ্ট এলাকার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক
স্টাফ রিপোর্টার: সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস,
সিলেটের সংবাদ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের