admin
প্রকাশিত: 11:57 AM, August 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’ (সাবেক জাকারিয়া সিটি) জবরদখল ও চাঁদাবাজদের হুমকির মুখে পড়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে রাহাত চৌধুরী মুন্না ও তার সন্ত্রাসী চক্র প্রতিষ্ঠানটি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শাহপরাণ থানার ওসির মধ্যস্থতায় ডাকা সালিশি বৈঠকেও হাজির হয়নি দখলদার চক্রটি।
সংবাদসূত্রে জানা গেছে, প্রায় এক যুগের প্রচেষ্টায় প্রবাসীদের অর্থায়নে গড়ে ওঠা এই রিসোর্টটি যখন ব্যবসায়িক সাফল্যের দ্বারে, ঠিক তখনই রাহাত চৌধুরী মুন্নার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এটি অবৈধভাবে দখলে নেয়। সন্ত্রাসীরা রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ মো. শহীদুল ইসলামসহ কয়েকজন কর্মচারী ও মালিকের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অভিযোগ রয়েছে, প্রবাসীদের মালিকানাধীন এই রিসোর্টটি দখলের পর সেখানে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।
গত ৩১ জুলাই শুক্রবার বিকেলে মালিকপক্ষ ও কর্মচারীরা প্রশাসনের সহায়তা নিয়ে রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে মুন্না বাহিনী তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে শাহপরাণ থানা পুলিশ ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন প্রকৃত মালিকদের কাছে রিসোর্ট বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে গত শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টায় শাহপরাণ থানায় এক সালিশ বৈঠকের আহ্বান করা হয়। তবে নির্ধারিত দিনে মুন্না ও তার চক্রের কেউই সালিশে উপস্থিত হয়নি।
এদিকে প্রবাসীদের এই বিশাল বিনিয়োগ রক্ষায় সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, সন্ত্রাসীদের ভয়ে প্রবাসীরা এখন নিজেদের প্রতিষ্ঠানেই প্রবেশ করতে পারছেন না। অবিলম্বে এর সুষ্ঠু সমাধান ও আইনি সুরক্ষা না পেলে দেশে প্রবাসীদের বিনিয়োগ মারাত্মক হুমকির মুখে পড়বে।
প্রবাসীদের এই স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ও স্থাবর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সার্বিক চিত্র তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী প্রবাসী উদ্যোক্তারা।
উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক
স্টাফ রিপোর্টার: সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস,
সিলেটের সংবাদ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের