admin
প্রকাশিত: 8:46 AM, August 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে দীর্ঘ ১৪ মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আনসার মিয়া (৫৫) নামের এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। গত শনিবার রাতে রোগীকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার রাত ১০টায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত আনসার মিয়ার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। হৃদ্রোগের চিকিৎসার জন্য তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রাম করার আগে তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
পরে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২০২৫ সালের ১৫ জুন সিলেটে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় সিলেটে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। দীর্ঘ ১৪ মাস পর আবারও করোনা শনাক্ত হওয়ায় বিষয়টি নিয়ে স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, ৫৫ বছর বয়সী আনসার মিয়ার শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে আমাদের হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত
ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম
ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন
অঢেল অর্থ ও বাহন উপহারে বেপরোয়া অপকর্ম সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের
তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়ার নির্দেশ ও বেগম জিয়ার দুঃসময়ে সাহস জোগানো ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও