admin
প্রকাশিত: 3:35 PM, August 11, 2026
শাহ মুহাম্মদ তানভীর আহমেদ, পর্তুগাল :
ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে গত রবিবার রাজধানী লিসবনের বাংলাদেশী রেস্তরাঁয় এক বর্ণাঢ্য “বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল-এর উদ্যোগে স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মিলনমেলা সম্পন্ন হয়।
আয়োজনের শুরুতেই পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। নৈশভোজের পাশাপাশি আয়োজন করা হয় এক জমকালো প্রীতি সন্ধ্যার, যেখানে প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও স্মৃতিকাতরতায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রণি মোহাম্মদ বলেন, “পর্তুগালে বিশেষ করে সিলেটের বাসিন্দাদের মধ্যে যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ রয়েছে, তা সত্যিই অনুকরণীয়। আমরা চাই, এই ঐক্যের চেতনা শুধু সিলেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়ুক।
সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সুদূর পর্তুগালে নিজেদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও একতা ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ। আগামীতেও বিশ্বনাথের প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকা এবং নিজেদের মধ্যকার এই সুদৃঢ় বন্ধন বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হাসিব, মাসুম আহমেদ, শামীম আহমেদ, লিটন আহমেদ, রাবেল আহমেদ জালাল উদ্দিন, আবুল বসর, হারুনুর রসিদ, কাওছার আহমেদ, হাবিবুর রহমান, আলামিন, মাসুম আহমেদ, শানুর মিয়া, আকমল হোসেন, এনামুল হক, সুমন, রাহিম, শহিদুল্লাহ, রফিক আহমেদ, খসরু মিয়া। এছাড়াও পর্তুগালে বসবাস করা বিশ্বনাথের প্রবাসী বাংলাদেশীরা নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। পর্তুগালে বসবাসরত বিশ্বনাথী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিনি-বিশ্বনাথের আমেজ তৈরি করে।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান