admin

প্রকাশিত: 4:54 AM, December 24, 2025

‘পোস্টাল ভোটে’ নিবন্ধন করলেন ৫২ হাজার সিলেটি প্রবাসী

‘পোস্টাল ভোটে’ নিবন্ধন করলেন ৫২ হাজার সিলেটি প্রবাসী

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট বিভাগের বিপুল সংখ্যক প্রবাসীর তুলনায় ভোটার নিবন্ধনের হার এখনো আশানুরূপ নয়। নির্বাচন কমিশন (ইসি) প্রবর্তিত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৩৬ দিনে সিলেট বিভাগের চার জেলা থেকে মাত্র ৫২ হাজারের কিছু বেশি প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।

এই সংখ্যাটি সিলেটের মোট প্রবাসী জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রমের সময়সীমা বাকি রয়েছে আর মাত্র দুই দিন।

১৮ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগের চার জেলা থেকে মোট ৫২ হাজার ১৪২ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৬,৮২০ জন এবং নারী ভোটার মাত্র ৫,৩২২ জন।

জেলাভিত্তিক অনুসন্ধ্যানে দেখা গেছে, নিবন্ধনের সংখ্যায় সিলেট বিভাগে শীর্ষে রয়েছে সিলেট জেলা। এই জেলা থেকে মোট ২৫ হাজার ৫০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৯২১ জন এবং নারী ৩ হাজার ১২৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার জেলা। এখান থেকে মোট ১২ হাজার ৮৪৩ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৭০০ জন এবং নারী ১ হাজার ১৪৩ জন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর ২০২৫। এরপর আর সময় বাড়ানোর সম্ভাবনা নেই। সিলেটে প্রায় ১০ থেকে ১২ লাখ প্রবাসী থাকলেও নিবন্ধনের এই ধীরগতি নির্বাচন সংশ্লিষ্টদের হতাশ করেছে। বিশেষ করে নারী প্রবাসীদের অংশগ্রহণের হার অত্যন্ত কম।

ইসি জানিয়েছে, যারা এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের ঠিকানায় ইতোমধ্যে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ লাখ ২৪ হাজার প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নিবন্ধন করতে হলে প্রবাসীদের অবশ্যই যে দেশে অবস্থান করছেন, সেই দেশের সচল মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অ্যাপের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার