admin

প্রকাশিত: 6:40 PM, August 13, 2026

ফ্রান্সে বাংলাদেশি সেবা নিয়ে ‘সিন্ডিকেটের’ অভিযোগ

ফ্রান্সে বাংলাদেশি সেবা নিয়ে ‘সিন্ডিকেটের’ অভিযোগ
  • অ্যাপয়েন্টমেন্টে অর্থ লেনদেনের দাবি, বিএনপির ওপর একতরফা দায় চাপানোর অভিযোগ

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা ও অ্যাপয়েন্টমেন্টকে কেন্দ্র করে কথিত ‘সিন্ডিকেট’ সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের ঘটনা ঘটছে। তবে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ছাড়াই শুধু বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকে। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। কারও কারও দাবি, কমিউনিটির কিছু ব্যক্তি ও সংশ্লিষ্ট মহলের মাধ্যমে অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়। এর সঙ্গে রাজনৈতিক দলের পাশাপাশি কমিউনিটির অন্য কোনো ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অভিযোগকারীদের আরও দাবি, কমিউনিটির নাম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন ব্যক্তিকে দূতাবাসের কাজে সহযোগিতার দায়িত্ব দেওয়ার কথাও শোনা যাচ্ছে।

ভুক্তভোগীদের প্রশ্ন, সরকারি সেবা প্রদানের দায়িত্ব যেখানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের, সেখানে তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগীর ভূমিকা থাকার প্রয়োজন কেন হবে? তাদের মতে, অনিয়মের অভিযোগ থাকলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা জরুরি। প্রবাসীদের দাবি, কনস্যুলার সেবা পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, দলীয় সম্পর্ক কিংবা ব্যক্তিগত যোগাযোগ কোনোভাবেই বিবেচ্য হওয়া উচিত নয়। সব নাগরিকের জন্য সমান, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। অভিযোগকারীরা জানিয়েছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলনের কর্মসূচি বিবেচনা করবেন। তাদের ভাষ্য, ‘আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নই; আমরা চাই, ফ্রান্সে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক কোনো সিন্ডিকেট, দালাল বা রাজনৈতিক প্রভাব ছাড়াই দূতাবাসের সেবা পান।’ অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন প্রবাসীরা। অভিযোগ প্রমাণের আগে কাউকে দায়ী না করে স্বচ্ছ তদন্তের মাধ্যমেই বিষয়টির সুরাহা চান তারা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা