admin
প্রকাশিত: 5:23 PM, August 14, 2026
শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার রাজনৈতিক (ডেভিল হান্ট) মামলায় কার্যক্রম নিষিদ্ধ শাল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১২ টা ২০ এ অভিযান চালিয়ে শাল্লা সদরস্থ তার নিজ বাসায় যাওয়ার পথিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অরিন্দম চৌধুরী অপু ৩নং বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শওকত আলী বলেন, আগামী ১৫ই আগস্ট উপলক্ষ্যে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পায়তার করছে অরিন্দম চৌধুরী অপু। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাঁকে রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমরা তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ই আগস্ট কে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে পুলিশের পরিচালিত অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তাঁকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলায় আসামী করা হয়। গ্রেফতারের পর অপুকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে
স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ
সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।
সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে