admin

প্রকাশিত: 2:32 PM, August 16, 2026

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: খন্দকার মুক্তাদির

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, সিলেট অঞ্চলের কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমিকে আবাদে আনা, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের চাষ বাড়াতে হবে। কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদনশীলতা ও কৃষকের আয় বাড়ানোই আগামী দিনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। গতকাল শনিবার সিলেট নগরীর হোটেল মেট্রোর কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে এখনো উল্লেখযোগ্য পরিমাণ পতিত ও এক ফসলি জমি রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে হাওর ও নিম্নাঞ্চলে বছরের একটি নির্দিষ্ট সময়ে পানি জমে থাকে। এসব এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে অনেক জমি আবাদে আনা সম্ভব হবে। একইভাবে সেচের অভাবে যেসব জমি বছরের একটি নির্দিষ্ট সময়ে অনাবাদি থাকে, সেখানে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব। জলাবদ্ধতার পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচের পানি নিশ্চিত করার ক্ষেত্রে খাল খনন একটি কার্যকর সমাধান হতে পারে। তিনি সিলেটে তরমুজ চাষের সাফল্যকে নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের সম্ভাবনার উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, আগাম তরমুজ উৎপাদনের মাধ্যমে সিলেটের কৃষকরা দেশের বাজারে বিশেষ সুবিধা পাচ্ছেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ শীতপ্রবণ এলাকায় বিট চাষের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। স্বল্প সময়ে বিট উৎপাদন করা সম্ভব হওয়ায় একই জমিতে এর পাশাপাশি অন্য ফসলও চাষের সুযোগ রয়েছে। এ ধরনের কৃষিপণ্যের সম্ভাবনা যাচাইয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। সিলেট বিভাগের কৃষি ও প্রাণিসম্পদে ভবিষ্যৎ সম্ভাবনা, এলাকাভিত্তিক প্রকল্প গ্রহণ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি উপকরণ সরবরাহ ও সরকারি সহযোগিতার বিষয় নিয়ে আগামী সপ্তাহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও কৃষি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সিলেটে বিশেষ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিনসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা