admin
প্রকাশিত: 5:08 AM, August 18, 2026
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) তথা নগর ভবন নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মূল কেন্দ্রবিন্দু হলেও সেখানে সেবা নিতে এসে চরম হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমান প্রশাসকের নাকের ডগায় বসে দুর্নীতির এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন তার সিএ (চিফ অ্যাসিস্ট্যান্ট) ফয়জুর রহমান।
অভিযোগ উঠেছে, প্রশাসকের রুমে রাজত্ব চালানো এই কর্মকর্তা কোনো ফাইল বা আবেদন প্রশাসকের টেবিল পর্যন্ত পৌঁছাতে মোটা অঙ্কের ঘুষ নেন। টাকা না দিলে নানারকম আইনি জটিলতা ও অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের ফাইল আটকে রাখা হয়। মরহুম বদর উদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী এবং আনোয়ারুজ্জামান চৌধুরীর পর বর্তমান প্রশাসকের আমলেও ফয়জুরের দাপট ও প্রভাব একটুও কমেনি।
অনুসন্ধানে জানা গেছে, ফয়জুর রহমানের এই দুর্নীতির অন্যতম সহযোগী সিসিকের বিতর্কিত এক কর্মকর্তা। ওই কর্মকর্তার সাথে গোপন আঁতাত করে অনিয়ম ও ঠিকাদারি ফাইল প্রশাসকের মাধ্যমে অনুমোদন করিয়ে দেন ফয়জুর, আর বিনিময়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের কমিশন। সাধারণ কর্মচারীদের পাশাপাশি বদলি, পদোন্নতি ও দাপ্তরিক সুবিধার জন্য সিসিকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীরাও তার চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছেন না।
সম্প্রতি দক্ষিণ সুরমার এক ভুক্তভোগী জানান, জরুরি কাজের আবেদন নিয়ে প্রশাসকের দপ্তরে গেলে ফয়জুর তাকে ঘুরিয়ে বিদায় করে দেন। পরবর্তীতে বাধ্য হয়ে চাহিদা মতো টাকা দেওয়ার পরপরই মুহূর্তের মধ্যে ফাইলটি পাস হয়ে যায়।
সাধারণ কর্মচারী থেকে রাতারাতি কোটিপতি বনে যাওয়া ফয়জুর রহমান জালালাবাদ আবাসিক এলাকায় গড়ে তুলেছেন বহুতল বিলাসবহুল অট্টালিকা। এছাড়া শেয়ার বাজারে বিভিন্ন নামিদামি কোম্পানিতে রয়েছে তার বিপুল বিনিয়োগ। একজন সাধারণ কর্মচারী হয়ে কীভাবে তিনি বিপুল পরিমাণ অঢেল সম্পদের মালিক হলেন, তা নিয়ে খোদ নগর ভবনেই তীব্র সমালোচনার ঝড় বইছে।
নগরবাসীর দাবি, প্রশাসকে ব্যবহার করে ফয়জুর সিন্ডিকেট পুরো সিসিককে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। সিসিকের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দ্রুত তদন্তপূর্বক এই দুর্নীতিবাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সিসিক প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা