admin

প্রকাশিত: 5:32 AM, August 20, 2026

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে সিলেট জেলা সমবায় কার্যালয়ে কর্মরত উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ জামাল মিয়া এবং তাঁর স্ত্রী শাহনূর আক্তারের বিরুদ্ধে।

সরকারি নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কার্যালয়ে তিন বছরের বেশি সময় অবস্থান করার নিয়ম না থাকলেও, এই দম্পতি এক যুগেরও বেশি সময় ধরে সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।

জেলা সমবায় দপ্তরের ওয়েব পোর্টালের তথ্য সূত্র অনুযায়ী, জামাল মিয়া জেলা কার্যালয়ে প্রায় ৬ বছর এবং তাঁর স্ত্রী শাহনূর আক্তার টানা ১৩ বছর ধরে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ এই সময়ে তাঁরা নিজেদের বলয় তৈরি করে সমবায় খাতের কার্যক্রমকে জিম্মি করে রেখেছেন।

অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালে সরেজমিন তদন্তকারী হিসেবে যোগদানের প্রায় ৩ বছর পর চলতি দায়িত্ব নিয়ে গোলাপগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ে যোগ দেন জামাল মিয়া। সেখানে ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৫ বছর দায়িত্ব পালন করেন তিনি।

অভিযোগ উঠেছে, এই দীর্ঘ সময়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব, পৌরসভার সাবেক মেয়র রাবেল, সাবেক পিএস মিসবাহ এবং বাঘা বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আজমন্দর আলীর সমন্বয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভাগীয় সমবায় কর্মকর্তা এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে পদে বহাল থাকা এবং সুবিধাজনক বদলি নিয়ন্ত্রণ করতেন এই দম্পতি।

জামাল দম্পতির বিরুদ্ধে অফিসে একক আধিপত্য বিস্তার এবং সহকর্মীদের ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ উঠে এসেছে। তাঁদের কথার ব্যত্যয় ঘটলেই কর্মচারীদের বদলি করা হতো বলে গুঞ্জন রয়েছে।

গোলাপগঞ্জ সমবায় কার্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী পরিদর্শক আতাউর রহমান অভিযোগ করেন, জামালের আক্রোশের শিকার হয়ে এবং সঠিক বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দাখিল না করায় তিনি পরিদর্শক পদে পদোন্নতি থেকে বঞ্চিত হন। এছাড়া এক তরুণ মেধাবী উপজেলা সমবায় কর্মকর্তাসহ একাধিক সহকর্মীকে মিথ্যা কৌশলে ফাসানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পে (সিভিডিপি) দায়িত্ব পালনকালে প্রতি অর্থবছরে অর্থ আত্মসাৎ করে জামাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া, বিয়ানীবাজার উপজেলার সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদারের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা, জকিগঞ্জের ‘সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর তদন্তে গাফিলতি এবং সিলেট টাউন ব্যাংক লিমিটেডের কার্যক্রমে নানা প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, দক্ষিণ সুরমার সমবায় কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমানের সাথে যোগসাজশে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সংস্কার কমিটি গঠনে অনিয়ম করেছেন তিনি। পাশাপাশি জেলা সমবায় কর্মকর্তাদের সাথে সখ্য রক্ষা করে ‘সিলেট সমবায় ব্যাংক লিমিটেড’ এবং ‘বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী সমবায় সমিতি লিমিটেড’-এর মতো লাভজনক ও গুরুত্বপূর্ণ অডিটগুলো বছরের পর বছর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।

বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার সমবায়ীরা এই দম্পতির কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছদরুল ইসলামের অধীনস্থ ভালো সমিতিগুলোর অডিট, তদন্ত ও নিবন্ধনের কাজ জামাল-শাহনূর দম্পতি জোরপূর্বক নিজেদের অধীনে নিয়ে যেতেন বলে জানা যায়।

এ অবস্থায় সমবায় খাতের স্বচ্ছতা ফিরিয়ে আনতে জামাল-শাহনূর দম্পতিকে সিলেট বিভাগের বাইরে দ্রুত বদলি করা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন সিলেট জেলার সাধারণ সমবায়ীরা।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা