admin
প্রকাশিত: 1:26 PM, August 21, 2026
স্টাফ রিপোর্টার:
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি আগামীকাল ২২ শনিবার দিনব্যাপী সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সিলেটে একাধিক সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সকাল ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বিমানবন্দরে নামার পর বেলা ১১টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বিসিক ডিসপ্লে এবং সেলস সেন্টার’-এর উদ্বোধন করবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজে নগর ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনার ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
দুপুর ১টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমার শাহপরাণ বাইপাস এলাকায় প্রস্তাবিত ‘বিসিক-৩’-এর নির্ধারিত জায়গা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী সফর ও বিভিন্ন কর্মসূচি সমাপ্তি শেষে বিকাল ৪টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা