admin
প্রকাশিত: 1:35 PM, August 21, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট অঞ্চলে থামছেই না হামের ভয়াবহ প্রকোপ। দিন দিন আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ৮ মাসে সিলেট বিভাগে হাম আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁয়েছে। আশঙ্কাজনক বিষয় হলো—গেল দুই সপ্তাহে প্রতিদিন গড়ে কারো না কারো মৃত্যু হয়েছে। তবে টিকাদান কর্মসূচি সফল দাবি করা সত্ত্বেও সিলেটে কেন হঠাৎ এমন মৃত্যুর মিছিল, তার সুনির্দিষ্ট কোনো উত্তর মিলছে না।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৯৮৮ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে ৩৫৭ জন এবং সিলেটে ৩২০ জন। এছাড়া মৌলভীবাজারে ১৫৮ ও হবিগঞ্জে ১৫৩ জন (দুজন রুবেলাসহ) শনাক্ত হন।
গতকাল পর্যন্ত সিলেট অঞ্চলে হাম ও উপসর্গ নিয়ে মোট ১৩৯ জন মারা গেছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়ে মারা গেছেন ১০ জন, আর বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের তালিকায় দুজন প্রাপ্তবয়স্ক ও একজন নার্সও রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন। বিশেষ করে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) কোনো খালি শয্যা নেই।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অনেকে প্রথমে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে একদম শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় রোগীদের পিআইসিইউর জন্য সরকারি হাসপাতালে নিয়ে আসেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, “রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় আনা হলে তাৎক্ষণিক বাঁচানো কঠিন হয়ে পড়ে। উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে আনলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।” তিনি আরও জানান, এবার শিশু ছাড়াও প্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে; তাঁর হাসপাতালেই ১৭ জন প্রাপ্তবয়স্ক রোগী চিকিৎসা নিয়েছেন।
সিলেট অঞ্চলে হামের এই ভয়াবহ রূপ নেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো নিশ্চিত করা যায়নি। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, হামের নতুন কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। টিকা না পাওয়া জনগোষ্ঠী: যেসব শিশু এখনো টিকার বয়সের নিচে কিংবা কোনো কারণে টিকা পায়নি, তারাই মূলত আক্রান্ত হচ্ছে। শিশুদের অপুষ্টিজনিত সমস্যাও মৃত্যুর হার বাড়াতে পারে।
অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন জানান, নগর এলাকায় টিকাদান সফল হওয়ায় পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। উদ্ভূত পরিস্থিতিতে মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগকে আরও বেশি সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে
ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও
শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত
ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম
ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ