admin
প্রকাশিত: 3:25 PM, August 22, 2026
স্টাফ রিপোর্টার:
দুইজন পূর্ণমন্ত্রীর পর এবার আরেকটি নতুন সাফল্যের পালক যুক্ত হলো সিলেটের ঝুলিতে। নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেটবাসীর মতে, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি এবং নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের যৌথ নেতৃত্বে এবার সিলেটের সার্বিক উন্নয়ন আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।
গতকাল শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে এক জমকালো আয়োজনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এদিন নতুন মন্ত্রিসভায় মন্ত্রী পদে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
হুমায়ুন কবিরের কূটনৈতিক প্রজ্ঞা ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতাকে মূল্যায়ন করেই তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পূর্বে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনকালে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন ও আন্তর্জাতিক কূটনীতিতে তিনি যে অগ্রণী ভূমিকা রেখেছেন, তারই স্বীকৃতি হিসেবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে—এমনটাই দাবি সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষের।
হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবেই তিনি পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঐতিহ্যবাহী লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে তিনটি ভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনের শুরুতে তিনি লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী এবং পরবর্তীতে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করেন। যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ও প্রশাসনেও ছিল তার শক্ত পদচারণা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আমলে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে সরাসরি যুক্ত হন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক। এর আগে লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে তিনি নেপথ্যে থেকে কার্যকর ভূমিকা পালন করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) পদে নিযুক্ত হন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন মেয়াদের এই প্রতিমন্ত্রী পদে নিয়োগের মাধ্যমে দেশের কূটনৈতিক অঙ্গনে এবং সিলেটের আঞ্চলিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা