admin
প্রকাশিত: 5:53 AM, August 24, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। নির্ধারিত সময়ে সিরিয়াল দেওয়া হলেও চিকিৎসক কখন হাসপাতালে এসে রোগী দেখবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন রোগীরা।
গতকাল রবিবার সরেজমিনে এই হাসপাতালের সাইকিয়াট্রি চিকিৎসক প্রফেসর ডা. আহমেদ রিয়াদ চৌধুরীর চেম্বারের সামনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা চিকিৎসকের অপেক্ষায় বসে আছেন। সিলেটের বিভিন্ন এলাকা থেকেও অনেক রোগী সেখানে উপস্থিত ছিলেন।
রোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট চিকিৎসকের সিরিয়াল সাধারণত বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দেওয়া হয়। কিন্তু চিকিৎসক কখন এসে রোগী দেখা শুরু করবেন, তা জানতে চাইলে দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে বলা হয়, ‘সার লাঞ্চ করছেন পরে আসবেন। এরপর বললেন, দেরি হবে। সর্বশেষ বললেন, স্যার কখন আসবেন ঠিক নাই।’
এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম বিপাকে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় ধরে হাসপাতালে অপেক্ষা করছেন। কোনো কোনো রোগীর চিকিৎসা শেষ হতে রাত ১টা পর্যন্ত সময় লাগতে পারে বলেও অপেক্ষমাণ রোগীদের কাছ থেকে জানা গেছে।
দূরের এলাকার রোগীদের জন্য এতে বাড়ি ফেরাও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের রাতে বাড়ি ফেরার পরিবহন সংকট দেখা দিতে পারে। আবার অনেকের সিলেটে হোটেলে থাকার মতো আর্থিক সামর্থ্যও নেই।
একাধিক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকের সিরিয়াল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হয়, তাহলে চিকিৎসক কখন রোগী দেখবেন- এ বিষয়ে স্পষ্ট সময় জানানো উচিত। অন্যথায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অযথা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
রোগীদের অভিযোগ, চিকিৎসকদের ব্যস্ততা বা জরুরি কাজ থাকতেই পারে। তবে নির্ধারিত সময়ে চিকিৎসক উপস্থিত হতে না পারলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের বিষয়টি আগে জানানো উচিত। এতে রোগীদের সময়, অর্থ ও দুর্ভোগ তিনটিই কমানো সম্ভব।
এদিকে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবার জন্য রোগীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি নেওয়া হলেও চিকিৎসকের সময়সূচি নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হওয়ায় হাসপাতালের সেবা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে চিকিৎসকের নির্ধারিত সময়সূচি নিশ্চিত করা এবং রোগীদের অযথা অপেক্ষা না করানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে আখালিয়া মাউন্ট এডোরা হসপিটালের ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম চিকিৎসকের নাম জানতে চান। পরে সংশ্লিষ্ট চিকিৎসকের নাম জানালে তিনি বলেন, “স্যার নির্দিষ্ট সময়ে রোগী দেখেন। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হওয়ার কারণে তিনি অনেক সময় মিটিং নিয়ে ব্যস্ত থাকেন। তাই মাঝে মধ্যে একটু দেরি হয়।” তাহলে কেন রোগীদের নির্দিষ্ট সময়ের আগে সিরিয়াল দেওয়া হয়, এতে করে রোগীরা দুর্ভোগে পড়েন এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান