admin

প্রকাশিত: 8:00 AM, August 24, 2026

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে গুরুতর অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতা। তাঁর পোস্টকে কেন্দ্র করে নতুন করে চরম বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

ছাত্রদল নেতা মাহবুব হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যমের দেওয়া পোস্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট আমলে সিলেটের সার্কিট হাউস ও কিং ব্রিজ এলাকায় চোরাকারবারি, মাদক ও ছিনতাই চক্র নিয়ন্ত্রণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুমায়ুন আহমদ জনি দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি শহরে ফের মহড়া শুরু করে।

মাহবুব হোসেন ও তাঁর সহযোগীরা অনুসন্ধান চালিয়ে রাতের আঁধারে জনিকে আটক করতে সক্ষম হন। তবে আটকের পরপরই নিজ রাজনৈতিক দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকর্মী তাঁকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করেন এবং একপর্যায়ে এসে জনিক নিয়ে যান।

সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে ছাত্রদল নেতা মাহবুব হোসেন বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন: সিলেটের মতো জায়গায় কুখ্যাত অপরাধীদের জন্য নতুন করে নিরাপদ অঞ্চল তৈরি করে দেওয়া হচ্ছে কি না। কোনো কোনো নেতার বিশেষ “প্রটোকলে” এসব সন্ত্রাসী নতুন করে বিশৃঙ্খলা তৈরির দুঃসাহস পাচ্ছে কি না। সাধারণ ত্যাগী কর্মীরা যখন সন্ত্রাসীদের প্রতিহত করছে, তখন দলেরই প্রভাবশালী অংশ তাদের বাঁচাতে এগিয়ে এলে এর দায় কে নেবে।

সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান