admin
প্রকাশিত: 5:40 AM, August 28, 2026
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক সিসিকের পালাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের পালাতক এমপি হাবিবুর রহমানের অনুসারী হুমায়ুন কবির জনির নাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থের প্রলোভন দেখিয়ে শহরের বাইরে নিয়ে মুখ ঢেকে ঝটিকা মিছিলে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব মিছিলে অংশ নিয়ে কয়েকজন শিক্ষার্থী গ্রেফতারের পর তাদের পরিবার জনির সাথে যোগাযোগ করলেও সে কোনো সহযোগিতা করেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী স্বজনেরা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সংশ্লিষ্ট পরিবারগুলো।
অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের পূর্বে জনি নগরীর কালিঘাট এলাকায় ভারতীয় অবৈধ চিনি ও জিরাসহ বিভিন্ন পণ্যের চোরাই সিন্ডিকেট পরিচালনা করতেন। ওই সময়ে জনি নগরীর সুরমা মার্কেটের ২য় তলায় বিলাসবহুল অফিসের আদলে একটি ‘টর্চার সেল’ গড়ে তোলেন। মানুষকে সেখানে আটকে রেখে নির্যাতন চালিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। কেবল রাজনৈতিক অপকর্মই নয়, জনির ভাইয়ের বিরুদ্ধেও রয়েছে অপহরণ সিন্ডিকেট পরিচালনার অভিযোগ। সম্প্রতি নগরীর তাঁতীপাড়ায় ঘটে যাওয়া অপহরণের ঘটনার মূল হোতা জনির আপন ভাই বলে অভিযোগ রয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের অপরাধ সাম্রাজ্য বজায় রাখতে ও গ্রেফতার এড়াতে জনি বিপুল অঙ্কের টাকার বিনিময়ে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। সম্প্রতি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জনিকে আটকে রেখে পুলিশে সোপর্দ করতে চাইলে যুবদলের এক শীর্ষপর্যায়ের নেতার হস্তক্ষেপে সে ছাড়া পায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ছাত্রদলের ঐ নেতা।
অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও জনির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে জনমনে।
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে,
চোরাচালানের নিরাপদ রোড বিছনাকান্দি টু সালুটিকর রাস্তা স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের
শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ বদলে
তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি নিউইয়র্ক বিএনপির তিন কমিটি স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ
পুলিশের নাম ব্যবহার করে ভারতীয় অবৈধ পণ্য থেকে টাকা আদায়ের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক সিসিকের
সিলেট রেলওয়েতে টিকিট কালোবাজারির সাম্রাজ্য স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার