admin
প্রকাশিত: 11:22 AM, November 24, 2025
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন।
অবৈধভাবে মোটরসাইকেল, সিএনজি ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে সোমবার দুপুরে অভিযান চালানো হয়।
জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে সিলেট সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশ।
অভিযানের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে জিন্দাবাজারের জল্লারপাড় রোডের রাজা ম্যানশনের সামনে সড়ক দখল করে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে না পারায় ব্যবসায়ী সমিতির সভাপতি ডি. ডি. রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জরিমানা দেয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের পরপরই রাজা ম্যানশনের সামনে ‘নো পার্কিং’ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি কাজি ম্যানশনসহ জিন্দাবাজার এলাকার প্রতিটি মার্কেট ও বিপণীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
উল্লেখ্য, জিন্দাবাজার এলাকার প্রায় সব বিপণীবিতানের সামনের রাস্তায় দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন অবৈধভাবে পার্কিং করা হয়। বহুবার সতর্ক করা হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পুনরায় প্রশাসনের এই অভিযান।
এর আগে নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে হকারদের উচ্ছেদ করে লালদিঘীরপাড় হকার্স মার্কেটে পুনর্বাসন করা হলেও সড়ক ও ফুটপাতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সমস্যা আরও বাড়ছিল। নতুন এই অভিযানে সাধারণ নগরবাসীর ভোগান্তি কমার আশা করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও