admin
প্রকাশিত: 11:46 AM, December 27, 2025
হবিগঞ্জে একটি চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া স্বর্ণালংকার, একটি ব্রিটিশ পাসপোর্টসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরী।
আটককৃতরা হলেন— মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. পরহান মিয়া (২২)।
পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে চোরেরা। এ সময় তারা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরপরই চুরির ঘটনাটি তদন্তে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামুন মিয়া, কাজী ময়নুল ইসলাম ও মো. পরহান মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে শহরতলীর উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার, একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।
এসআই সিরাজুল মাওলা চৌধুরী জানান, চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আটক তিনজনের মধ্যে মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন