admin

প্রকাশিত: 7:31 AM, August 31, 2026

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি একটি নৈতিক অবস্থান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো, ক্ষমতার সামনে প্রশ্ন তোলা এবং মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।

গতকাল নগরীর জিন্দাবাজারস্থ অভ্র সেন্টারে অভ্র প্রকাশন আয়োজিত শনিবার রাতে বিশিষ্ট সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্য রচিত ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেখক, সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক ও গ্রন্থের প্রকাশক অপূর্ব শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র গবেষক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী। গ্রন্থ ও মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রফেসর কবি স্বপন নাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লেখক ও সংস্কৃতিজন এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান প্রনব কান্তি দেব, কবি ও ব্যাংকার সুমন বণিক, সহকারী অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, ‘অনলাইন সিলেট’ সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার, সাংবাদিক আব্দুল হক মামুন, কবি রাহনামা সাব্বির চৌধুরী, সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস, প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, কবি ও সংগঠক রওশনারা বাঁশি, চিত্রশিল্পী আবদুল মালিক, ছড়াকার অজিত রায় ভজন, প্রভাষক রাজিব আচার্য ও দিলীপ চক্রবর্তী। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ গোপ, মোহাম্মদ তোহা, নারীনেত্রী রুনা সুলতানা, মহিবুর রহমানসহ সিলেটের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিল্পী বিমান তালুকদারের মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

অঢেল অর্থ ও বাহন উপহারে বেপরোয়া অপকর্ম সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

শহীদ জিয়ার নির্দেশ ও বেগম জিয়ার দুঃসময়ে সাহস জোগানো ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও