admin
প্রকাশিত: 8:49 AM, December 28, 2025
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। দেশের স্বার্থে সর্বত্র তাঁর (তারেক রহমান)’র শান্তি ও ঐক্যের বার্তা পৌছে দিতে হবে। মানুষের স্বার্থে গৃহিত বিএনপি ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে কোনো মূল্যে এ দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে সকল বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক- যে কোনো বয়স, যে কোনো শ্রেণি, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে তাদের সবার জন্য শান্তিময় দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাঁর এই শান্তি ও ঐক্যের বার্তা গুলো সবার কাছে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি রবিবার (২৮ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরুণ সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির।
৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর মান্নার পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্রম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া, বিএনপি নেতা মো. ইন্তাজ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো. মনর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. কয়েস মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. ফয়সল মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার মিয়া বিএনপি নেতা মো. কুতুব উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে