admin
প্রকাশিত: 4:46 AM, September 3, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা সামরিক পদক্ষেপে বাংলাদেশের কোনো সমর্থন, সম্পৃক্ততা কিংবা আহ্বান নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ শুধু হুতিদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, খুবই ভালো এবং সৌজন্যমূলক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বন্দ্ব নিয়ে বেশ কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে।
আমরা আবারও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছি। এটি শুরু থেকেই আমাদের একটি ধারাবাহিক ও স্পষ্ট কূটনৈতিক অবস্থানÑযাতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত প্রশমিত হয়।
তিনি বলেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা সামরিক পদক্ষেপে বাংলাদেশের কোনো সমর্থন, সম্পৃক্ততা কিংবা আহ্বান নেই। হুতিদের সৃষ্ট নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতেই মূলত সৌদি আরবকে আমরা সহায়তামূলক উদ্যোগ দিয়ে যাচ্ছি এবং তারা যেন সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে, আমরা শুধু সেই চেষ্টাই করছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো ও ঐতিহাসিক। আমরা ভবিষ্যতেও এই যৌথ সহযোগিতা বজায় রাখতে চাই।
হরমুজ প্রণালী নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত ও উন্মুক্ত রাখা কেবল একটি নির্দিষ্ট পক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এই অঞ্চলে বিরাজমান সংঘাতের সঙ্গে বেশ কিছু জটিল বিষয় জড়িয়ে রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক পক্ষ এতে সম্পৃক্ত। তাই বিষয়টি এমন নয় যে, কেবল একটি দেশকে পৃথক বা বিচ্ছিন্ন করে সম্পূর্ণ দায় চাপিয়ে দেওয়া যাবে।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক