admin
প্রকাশিত: 5:21 AM, September 3, 2026
ফ্রান্স প্রতিনিধি:
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্যারিসের কনকর্ড এলাকায় আয়োজিত গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে বসবে এই আন্তর্জাতিক আসর।
বিশ্বের বিভিন্ন দেশের ২৪০টি আবেদনের মধ্যে কঠোর বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন মাত্র ১৮ জন শেফ। তাঁদের মধ্যে জায়গা করে নেওয়া মোহাম্মদ আলী চৌধুরীই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে আন্তর্জাতিক বিচারক বোর্ডের সামনে রান্নার দক্ষতা ও খাবার পরিবেশন নৈপুণ্য তুলে ধরবেন তিনি।
বিচারক প্যানেলে থাকবেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁসহ আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি বিশেষজ্ঞরা। প্রতিযোগিতাটিতে ফ্রান্স, মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশের শেফরা অংশ নিচ্ছেন। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যকে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন মোহাম্মদ আলী। মর্যাদাপূর্ণ এই মঞ্চে তাঁর অংশগ্রহণকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ রন্ধনশিল্পের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। বুধবার
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে