admin

প্রকাশিত: 5:04 AM, September 3, 2026

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে ডিবির ‘লাইনম্যান’ ও ক্যাশিয়ার পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারতীয় চিনি, জিরা ও কসমেটিক্সবাহী ট্রাক আটকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করছে এই চক্র। এতে চরম অতিষ্ঠ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন চালকেরা।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতির খাল গ্রামের সাবেক বারকি শ্রমিক শ্যাম কালা বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন ডিবি পুলিশের কয়েকজন কর্মকর্তার ছত্রছায়ায় কোটি কোটি টাকা চাঁদা আদায় করতেন। পটপরিবর্তন হলেও বন্ধ হয়নি তার এই অপরাধমূলক কর্মকাণ্ড।

অভিযোগ রয়েছে, গোয়াইনঘাটে ডিবির ‘লাইন’ মাসিক চুক্তিতে এনে বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়। এই সিন্ডিকেটে মধ্য জাফলং ইউনিয়নে আল আমিন, রুস্তমপুর ও বিছানাকান্দি ইউনিয়নের হাদার পার গ্রামের নাসির উদ্দিনের ছেলে নুরু এবং নজরুল মোল্লাসহ আরও বেশ কয়েকজন সক্রিয় রয়েছে।

প্রতিদিনের আদায় করা টাকা শ্যাম কালার কাছে জমা হয়, যা পরবর্তীতে বিভিন্ন মহলে ভাগ-বাটোয়ারা করা হয় বলে জানা গেছে। সীমান্ত রুটে শ্যাম কালারের একটি নিজস্ব ক্যাডার বাহিনী সক্রিয় রয়েছে। পণ্যবাহী পরিবহন দেখলেই তারা ডিবির ভয় দেখিয়ে পথ রোধ করে। টাকা না দিলে গাড়ি থানায় নিয়ে যাওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো বা সালুটিকর অঞ্চলের পুলিশ কর্মকর্তা দিয়ে গাড়ি আটকে রাখার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে চাঁদা পরিশোধ করলে দেওয়া হয় বিশেষ সংকেত, যার বিনিময়ে মিলে চলাচলের সুযোগ।

ভুক্তভোগী একাধিক ট্রাক চালক ক্ষোভ প্রকাশ করে জানান, ডিবির ভয় দেখিয়ে চাঁদা দিতে দিতে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। দিন এনে দিন খাওয়া সাধারণ পরিবহন শ্রমিকরা এই চাঁদাবাজ চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছেন।

সিলেট জেলা পুলিশ ও ডিবি সূত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, ডিবি পুলিশের কোনো ‘লাইনম্যান’ বা প্রাতিষ্ঠানিক প্রতিনিধি নেই। পুলিশের নাম ভাঙিয়ে যারা টাকা তুলছে তারা প্রতারক ও অপরাধী।

অন্যদিকে গোয়াইনঘাট থানা প্রশাসন জানায়, চিহ্নিত এসব চাঁদাবাজদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। শ্যাম কালাসহ চক্রের প্রতিটি সদস্যকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদের বক্তব্যে নিতে তাদের একাধিক নাম্বার সংগ্রহ করে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

স্থানীয় একটি সূত্র জানায় তারা বার বার মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করেন।


সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

অঢেল অর্থ ও বাহন উপহারে বেপরোয়া অপকর্ম সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।