admin
প্রকাশিত: 7:45 AM, September 3, 2026
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ উপহার দিতে চায়। আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে এটি সম্ভব।
তিনি গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর যতরপুর এলাকায় মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
১৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ। এছাড়া অনুষ্ঠান কোতোয়ালী পূর্ব থানা, ১৫নং ওয়ার্ড ও যতরপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।-বিজ্ঞপ্তি
গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে
ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও
শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত
ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম