admin
প্রকাশিত: 12:22 PM, September 3, 2026
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার আদায়ে বিএনপির ভূমিকা অনন্য। তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খুর্শেদ ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক ও আতিকুর রহমান পাপ্পু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, লুৎফুর রহমান মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ কুটি ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, লল্লিক আহমদ চৌধুরী, ওলিউর রহমান ডেনি, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আল মামুন খান, মতিউর রহমান শিমুল, সুহেল আহমদ, হাবিবুর রহমান জুয়েল, তুহেলুর রহমান শিপন প্রমুখ। কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেটের রয়েছে বিপুল সৌরশক্তির সম্ভাবনা। শহরের বহুতল ভবনের ছাদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও গ্রামীণ
স্টাফ রিপোর্টার: চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী শুরু হতে যাচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ
স্টাফ রিপোর্টার: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে পারে: এ.টি.এম আজহার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকবে স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট