admin
প্রকাশিত: 12:23 PM, September 3, 2026
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম। গতকাল বুধবার বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় সিলেট মহানগর সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইসকন সিলেট মন্দিরের নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেন, “সুষ্ঠুভাবে জন্মাষ্টমী অনুষ্ঠিত হবেÑএই প্রচেষ্টা আমাদের থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।”
মতবিনিময় সভায় আয়োজকেরা জানান, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি রিকাবীবাজার, লামাবাজার হয়ে মির্জাজাঙ্গালে গিয়ে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হবে। এরপর নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই পথে ইসকন সিলেট মন্দিরে ফিরে শোভাযাত্রা শেষ হবে।
শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে ১২টায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণ উপলক্ষে মহাভিষেক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর শনিবার ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সভায় জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি, শোভাযাত্রার রুট, নিরাপত্তা ও যানবাহন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।-বিজ্ঞপ্তি
সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেটের রয়েছে বিপুল সৌরশক্তির সম্ভাবনা। শহরের বহুতল ভবনের ছাদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও গ্রামীণ
স্টাফ রিপোর্টার: চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী শুরু হতে যাচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ
স্টাফ রিপোর্টার: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে পারে: এ.টি.এম আজহার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকবে স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট