admin

প্রকাশিত: 6:49 AM, September 5, 2026

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে। গতকাল শুক্রবার সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নগর পরিক্রমা নিম্বার্ক আশ্রমের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঔই স্থান গিয়ে সভায় মিলিত হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং রাজিব কুমার দে ও ঝলক আচার্য্য এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট ইসকনের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব অসিম কুমার সিংহ বাবলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মলয় পুরকায়স্থ, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শিবব্রত ভৌমিক চন্দন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুব্রত দেব, তুহিন কান্তি নাগ, চন্দন দাস, এডভোকেট শংকর দাস,সবুজ তালুকদার, সঞ্জয় সিংহ, সুজিত কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মিন্টু সিংহ, চমক দে পল্লূ, টিটন মল্লিক, সুকান্ত গুপ্ত, হিরন্ময় দেব, তিলক প্রবাল দত্ত, সাজন রায় সাজু, অমিত ধর, বিশ্বদীপ চন্দ সৈকত, সজল কান্তি কর প্রমুখ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেটের রয়েছে বিপুল সৌরশক্তির সম্ভাবনা। শহরের বহুতল ভবনের ছাদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও গ্রামীণ

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

স্টাফ রিপোর্টার: চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী শুরু হতে যাচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে পারে: এ.টি.এম আজহার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকবে স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট