admin

প্রকাশিত: 9:09 AM, September 5, 2026

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।

অন্যদিকে, কোনো একক প্রার্থীর নাম চূড়ান্ত না করলেও নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রায় ডজনখানেক সম্ভাব্য প্রার্থী মাঠপর্যায়ে প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

আসন্ন নির্বাচনে মেয়র পদে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরীর মদীনা মার্কেটস্থ একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম. আজহারুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

মনোনয়ন ঘোষণার সময় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম. আজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ড. নূরুল ইসলাম বাবুলকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এ সময় তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ড. বাবুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

অন্যদিকে, আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-এর মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: আব্দুর রহমান আফজাল।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে জানানো হলেও, বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিলেট সিটিতে নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। তবে বড় দল হওয়ায় বিএনপির একাধিক নেতা মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।

বিএনপির প্রার্থী মনোনয়ন পেতে মাঠে কাজ করে যাচ্ছেন বর্তমান সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের সাবেক চারবারের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র, সদ্য সাবেক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বার বার নির্বাচিত ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।

দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলেও বিএনপির এসব নেতারা নগরজুড়ে গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে তৎপর রয়েছেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেটের রয়েছে বিপুল সৌরশক্তির সম্ভাবনা। শহরের বহুতল ভবনের ছাদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও গ্রামীণ

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

স্টাফ রিপোর্টার: চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী শুরু হতে যাচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে পারে: এ.টি.এম আজহার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকবে স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট