admin

প্রকাশিত: 5:17 AM, September 6, 2026

বিয়ানীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির হাত ধরেই বার বার পথ ফিরে পায় বাংলাদেশ: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ৪৮ বছর আগে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় এই দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশপ্রেম, স্বাবলম্বিতা ও জাতীয়তাবাদের যে আদর্শ নিয়ে বিএনপি যাত্রা শুরু করেছিল, তা আজও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে গতকাল শনিবার বিকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল ৩টায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় পৌরশহরের ইউছুফ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় ব্ক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি ফখরুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন, শেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওলিউর রহমান নাসির, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাকের মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল আহমদ এবং ছাত্রদল নেতা বাবর আহমদ। অপরদিকে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী। শনিবার বিকাল ৪টার দিকে আয়োজিত র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী এমপি। এসময় পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপি নেতা আবু নাসের পিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনসহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া র‌্যালিতে পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন

এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি

মৌলভীবাজারে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট তাড়াতে যুবদল রাজপথে ছিল, ত্যাগীদের দূরে ঠেলবেন না

মৌলভীবাজারে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট তাড়াতে যুবদল রাজপথে ছিল, ত্যাগীদের দূরে ঠেলবেন না

মৌলভীবাজার প্রতিনিধি: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল ফ্যাসিস্ট আমলে রাজপথে সক্রিয় ছিল, এখনো আছে। ফ্যাসিস্ট

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে বাসা থেকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শান্তিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া : চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া : চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে