admin
প্রকাশিত: 5:29 AM, December 29, 2025
সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এর আগে এই আসনে বিএনপি প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ঘোষণা করে। তবে আনিসুল হককে প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তন এবং কামরুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
সর্বশেষ রোববার বিকেলে নির্বাচনী এলাকার উজান তাহিরপুর গ্রামে কামরুলের সমর্থকদের আয়োজিত এক সমাবেশে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে কামরুজ্জামান কামরুল জানান, সমাবেশ শেষে তাহিরপুর থেকে জেলা সদরে ফেরার পথে বিএনপির কেন্দ্র থেকে তাকে ফোন করে জাতীয় পরিচয়পত্রের তথ্য চাওয়া হয়। তথ্য দেওয়ার পর তাকে একজন প্রতিনিধির মাধ্যমে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বলা হয়।
কামরুল বলেন, আমাকে জানানো হয়েছে—এই আসনে আমিই দলীয় প্রার্থী। সবাইকে নিয়ে যেন নির্বাচন করি।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন