admin
প্রকাশিত: 7:00 AM, September 8, 2026
সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের ওপর আরোপিত সকল ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক দ্রুত লাইসেন্স প্রদান এবং প্রশাসনের সকল ধরনের হয়রানি বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রেজিস্টারি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক চালিয়ে সিলেট মহানগরীর হাজার হাজার চালক ও শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। এটি কেবল একটি পরিবহন নয়, এটি হাজারো খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দ্বীন ইসলাম, আনোয়ার হোসেন আনাই, এমদাদুল হক, মো. হাবিবুর রহমান, আব্দুস সুবহান, মিজানুর রহমান, মোঃ মোস্তফা, মুসলিম মিয়া, আব্দুস সালাম, শফিক উদ্দিন, আব্দুল কাদির, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম, সমর উদ্দিন, বকুল মিয়া, বাহারুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা