admin
প্রকাশিত: 7:29 AM, September 9, 2026
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
হিন্দু ধর্মীয় প্রতিনিধিদলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে কর্মীদের বিক্ষোভ হয়েছে। এর জেরে সোমবার, ৭ সেপ্টেম্বর, বিশ্বখ্যাত স্থাপনাটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে প্যারিস নগর কর্তৃপক্ষ। গত শনিবার, ৫ সেপ্টেম্বর, প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শন করে। দলটি ছিল বোচাসণবাসী অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থার সঙ্গে যুক্ত। ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে সংগঠনটির নতুন মন্দির উদ্বোধন উপলক্ষে ওই প্রতিনিধিদল দেশটিতে অবস্থান করছিল।
আইফেল টাওয়ারের কর্মীদের ইউনিয়ন প্রতিনিধি ডায়ান দাভোয়েন অভিযোগ করেছেন, প্রতিনিধিদলটি আসার সময় নারী কর্মীদের তাঁদের কর্মস্থল থেকে সরে যেতে বলা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে পুরুষ কর্মীরা তাঁদের জায়গা নেন। কর্মীদের এক বিবৃতিতে এ ধরনের নির্দেশকে নারীদের তাঁদের লিঙ্গের কারণে ‘আড়ালে রাখা’ এবং পেশাগতভাবে অবমূল্যায়নের শামিল বলে বর্ণনা করা হয়েছে। আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা ঝঊঞঊ স্বীকার করেছে যে, প্রতিনিধিদলের পক্ষ থেকে নারীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ করা হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের শর্ত গ্রহণ করা উচিত হয়নি। বিতর্কের পর ইঅচঝ-এর প্যারিস মন্দির এক বিবৃতিতে জানায়, ঘটনাটি নিয়ে উত্থাপিত উদ্বেগ তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।
সংগঠনটি যেকোনো কষ্ট বা অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে। তাদের দাবি, প্রতিনিধিদলের আকার বড় হওয়ায় সাধারণ দর্শনার্থীদের অসুবিধা কমাতে আইফেল টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সফরটি স্বাভাবিক খোলার সময়ের শুরুতে আয়োজন করা হয়েছিল। সংগঠনটি আরও বলেছে, তাদের জানা মতে, সফরের সময় কাউকে আইফেল টাওয়ারে প্রবেশে বাধা দেওয়া হয়নি। তবে নারী কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে।
ঘটনাটি খতিয়ে দেখতে প্যারিস নগর কর্তৃপক্ষ তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। প্যারিসের মেয়র এমমানুয়েল গ্রেগোয়ার কর্মীদের ক্ষোভকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন। সোমবার কর্মীদের প্রতিবাদের কারণে টাওয়ার বন্ধ থাকার পর ব্যবস্থাপনা ও কর্মীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোনিউজ জানিয়েছে, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, আইফেল টাওয়ার পুনরায় খোলার কথা ছিল। ঘটনাটি ফ্রান্সে কর্মক্ষেত্রে লিঙ্গসমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সরকারি দর্শনীয় স্থাপনায় বৈষম্যবিরোধী নীতির প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নারী কর্মীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের দায় কারÑএ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা