admin

প্রকাশিত: 7:35 AM, September 9, 2026

জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে

স্টাফ রিপোর্টার:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে আমি বাঁধনের সঙ্গে কথা বলেছি এবং এ বিষয়ে আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। স্থানীয় পুলিশ ঘটনাটির বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। আমাদের দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরালোভাবে তুলে ধরবে।’

গতকাল জাতীয় সংসদে দুই সংসদ সদস্য বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তার জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সরকারি দলের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী (সংরক্ষিত নারী আসন-২৭) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন (রংপুর-৪) বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের আইনের আওতায় আনতে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হুমায়ুন কবির বলেন, ‘আজ সকালে আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি, বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছি এবং কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি, যাতে আমরা ইতালীয় পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা দিতে পারি।’

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা ও সহযোগিতা দিচ্ছে।

তিনি বলেন, ঘটনার পর ভেনিস পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে এবং বাঁধন ইতালীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন।

তিনি আরো বলেন, ইতালিতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তুলে ধরবে। হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় বাঁধনকে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা