admin
প্রকাশিত: 2:01 PM, September 12, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-র কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। গতকাল শুক্রবার সিলেট নগরীর হাউজিং এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, সিলেট মহানগরীকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের অপরাধের খবর বা তথ্য পেলে পুলিশ দ্রুততম সময়ে কঠোর ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
অপরাধ দমনে পুলিশের প্রচেষ্টাকে সফল করতে তথ্যের আদান-প্রদান অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের দমনে পুলিশকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একই সাথে নগরবাসীকে যেকোনো অপরাধের বিরুদ্ধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
উক্ত জুমার নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা