admin
প্রকাশিত: 4:48 AM, September 14, 2026
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে তালা ঝুলিয়ে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও অন্যায়ের বিচার চেয়ে গত বুধবার সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা মো. মোহিম উদ্দিন।
অভিযোগ দায়েরের পর থেকেই কনস্টেবল রাজুর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল রবিবার রাতে কনস্টেবল রাজুর নির্দেশে ‘খালিছ বাহিনী’র সদস্যরা মোহিম উদ্দিন ও তাঁর ভাইদের বসতঘরের দরজায় বাহির থেকে তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের ঠিক সামনে থাকা ধানের খড়ের গাদায় (ফ্যান) আগুন ধরিয়ে দেওয়া হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে আটকা পড়া নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা আত্মরক্ষার্থে চিৎকার শুরু করেন। তাঁদের আকুল চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ঘরের তালা ভেঙে ভেতরের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং প্রানপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজিজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। লিখিত অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেবে বলে জানান।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মোহিম উদ্দিন বলেন, আমরা শুধু ন্যায়বিচারের আশায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের (ডিআইজি ও এসপি) কাছে লিখিত আবেদন করেছিলাম। কিন্তু সেই অপরাধে আমাদের পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। বর্তমানে আমরা চরম প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা