admin
প্রকাশিত: 10:22 AM, September 15, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা কোনো ধরনের অপ্রীতকর পরিস্থিতি তৈরির সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ বলেন, “ডিসেম্বরে আসাযাওয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে এমন এক ইঞ্চি জায়গাও খালি নেই যেখানে মানুষ আছে অথচ বিএনপি নেই।” পূজামণ্ডপগুলোতে নাশকতা প্রতিরোধে তিনি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার মোতায়েন ও পুলিশের টহল জোরদারসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সভায় অনলাইন জুয়া, মাদক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
সুনামগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ্য করে হুইপ আরও বলেন, “ভুতুড়ে বা গায়েবি মামলা যেন আর না হয়। কোনো নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আসামি করা যাবে না। আবার প্রকৃত অপরাধী যেন বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে না পারে। অপরাধী সর্বাবস্থায় অপরাধী, এখানে কোনো আপস নেই।”
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক ও সিভিল সার্জন জালাল উদ্দিন মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি