admin

প্রকাশিত: 5:59 AM, September 16, 2026

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় ৭/৯/২০২৬ ইং লিখিত অভিযোগ দিয়েছেন আহতের ছোট ভাই হেলাল আহমদ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী হেলাল আহমদ (৪৫) জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তার বড় ভাই বিলাল আহমদ (৪৫) মানসিক ভারসাম্যহীন। অভিযোগে জৈন্তাপুরের মঞ্জুর এলাহী সম্রাটকে (৪২)-কে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার একটি দোকানের সামনে মানসিক ভারসাম্যহীন বিলাল আহমদকে দেখতে পান অভিযুক্ত মঞ্জুর এলাহী সম্রাট। এ সময় বিলাল তাকে দেখে বিড়ি কিনে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি বিলালের ওপর চড়াও হন এবং একটি কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বিলাল আহমদ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। অভিযোগকারী আরও উল্লেখ করেন, আহত অবস্থায় বিলালকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্ত ও তার লোকজন বাধা দেন এবং তাদের ভয়ভীতি দেখানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত বিলাল আহমদকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।পরবর্তীতে স্বজনরা বিলাল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে বলা হয়েছে, বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, অভিযুক্ত মঞ্জুর এলাহী সম্রাট স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেনÑসুরঞ্জিত বড়ু (৪০), কামরুল ইসলাম (৩৫) ও নাজিম উদ্দিন (৩০)।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী হেলাল আহমদ। তিনি বলেন, তার মানসিক ভারসাম্যহীন ভাইকে নির্দয় মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তার অবস্থা এখনও আশংকামুক্ত নয়। পরিবারের সদস্যরা এ নির্যাতনের সুষ্ঠু বিচার চান। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘প্রতিদিন থানায় অজস্র মামলা আসে তাই আমার সঠিক মনে পড়ছেনা, আমি খোঁজ নিয়ে এ বিষয়ে জানাবো”।


সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

তারেক রহমানের নির্দেশে জনগণের সুখে-দুঃখে বিএনপি মাঠে থেকে কাজ করছে: নাসিম হোসাইন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে

দিরাইয়ে পাঁচ দশকেও হয়নি স্থায়ী সড়ক বাঁশের সাঁকোই পেরুয়া-মধুপুরবাসীর একমাত্র ভরসা

দিরাইয়ে পাঁচ দশকেও হয়নি স্থায়ী সড়ক বাঁশের সাঁকোই পেরুয়া-মধুপুরবাসীর একমাত্র ভরসা

দিরাই প্রতিনিধি: স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে

অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দক্ষিণ সুরমার ইউএনও

অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দক্ষিণ সুরমার ইউএনও

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে