admin

প্রকাশিত: 6:14 AM, September 16, 2026

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত
  • ৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়ে সিলেটে নেওয়ার পথে প্রসূতি ফারহানার মৃত্যু হয়েছে। একই ঘটনায় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার নবজাতক সন্তান। মা ও নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো ধরনের সান্ত্বনা বা সমবেদনা জানায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। স্বজনদের অভিযোগ, গর্ভবতী ফারহানাকে নরমাল ডেলিভারির জন্য জৈন্তাপুর সদর দি জৈন্তা সেন্টাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা নরমাল ডেলিভারি হবে এবং সিজারের প্রয়োজন হবে না বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সযোগে তাকে সিলেট শহরের একটি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সিলেটে নেওয়ার পথেই ফারহানার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।

এদিকে ফারহানার মৃত্যুর পর গোসলের সময় মৃতদেহ থেকে একটি কাঁচি, কয়েক টুকরো বড় ব্যান্ডেজের প্যাকেট, তার পরনের শাড়ি এবং পলিথিনে রাখা ময়লা কাপড় পাওয়ার অভিযোগ উঠেছে। মৃতদেহের সঙ্গে এসব সামগ্রী কীভাবে পাওয়া গেল এবং চিকিৎসা কার্যক্রমের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক ছিল কি নাÑতা নিয়ে স্বজনদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। স্বজনদের আরও অভিযোগ, ফারহানার মৃত্যুর ছয় দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কেউ পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি, ফোন করে খোঁজ নেননি কিংবা অন্তত সমবেদনা জানাননি। এতে শোকাহত পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। নিহত ফারহানার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, মা ও নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের দায় নির্ধারণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের করা হলে তারা জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

এ ব্যপারে জানতে দি জৈন্তা সেন্টাল হাসপাতালের পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি এসব বিষয় অস্বীকার করে বলেন,আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রেখেছি,সর্বশেষ পর্যন্তও তাদের সাথে যোগাযোগ রাখা হয়েছে ।


সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

তারেক রহমানের নির্দেশে জনগণের সুখে-দুঃখে বিএনপি মাঠে থেকে কাজ করছে: নাসিম হোসাইন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে

দিরাইয়ে পাঁচ দশকেও হয়নি স্থায়ী সড়ক বাঁশের সাঁকোই পেরুয়া-মধুপুরবাসীর একমাত্র ভরসা

দিরাইয়ে পাঁচ দশকেও হয়নি স্থায়ী সড়ক বাঁশের সাঁকোই পেরুয়া-মধুপুরবাসীর একমাত্র ভরসা

দিরাই প্রতিনিধি: স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে

অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দক্ষিণ সুরমার ইউএনও

অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দক্ষিণ সুরমার ইউএনও

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে