admin

প্রকাশিত: 6:49 AM, September 16, 2026

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে।

চলমান গ্রামের হাওড় কোল্যাব-৬ প্রকল্পের অংশ হিসেবে শাবিপ্রবির দুইজন শিক্ষক ও আর্কিটেকচার বিভাগের আটজন শিক্ষার্থী নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল লন্ডনে আয়োজিত নকশা ও প্রদর্শনীসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালে শুরু হওয়া গ্রামের হাওড় কোল্যাব প্রকল্পটি শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির আর্কিটেকচার ও ডিজাইন বিভাগের যৌথ একাডেমিক উদ্যোগ।

এ উদ্যোগের আওতায় বাংলাদেশের হাওর অঞ্চলের পরিবর্তনশীল জনবসতি, ল্যান্ডস্কেপ এবং গ্রাম থেকে শহরমুখী রূপান্তর নিয়ে গবেষণা ও নকশা প্রস্তাব তৈরি করা হয়।

এবারের গ্রামের হাওড় কোল্যাব-৬ থেকে তৈরি দুটি প্রকল্প আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’র জন্য নির্বাচিত হয়েছে। প্রকল্পগুলোর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবুবক্কর সিদ্দিকী, একলস এনজি, মো. আরিফুর রহমান ও ফারহা মুন।

এর মধ্যে ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ প্রকল্পে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন কাঠামোকে কেন্দ্র করে মানুষ, বিভিন্ন কার্যক্রম ও স্থানকে সংযুক্ত করার ধারণা তুলে ধরা হয়েছে। স্থানীয় কারুশিল্পকে কেন্দ্র করে মানুষের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগের জন্য জনপরিসরের নতুন সম্ভাবনা এতে অনুসন্ধান করা হয়েছে।

অন্য প্রকল্পটি Where Every Thread Carries a Story, Every Stitch Holds a Memory গ্রামীণ বাঙালি গৃহস্থালি জীবনের নকশিকাঁথা, উঠান, বারান্দা এবং নারীদের দৈনন্দিন কারুশিল্পচর্চার মধ্যকার সম্পর্ক তুলে ধরেছে।

‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন শিল্পী ও ৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারতের আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভারতের পুনের এমআইটি আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি এবং দুবাইয়ের হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি। প্রদর্শনীর সেট ডিজাইন করেছে ওএসএ স্টুডিও এবং প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষ গোয়েল। এ আয়োজনে ভারতের সিন্ড্রেবে স্কুল অব ডিজাইন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে এবং গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে আইএফজে প্লাস।

শাবিপ্রবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান। তার সঙ্গে থাকবেন সহযোগী অধ্যাপক কে. তৌফিক এলাহী।


সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

তারেক রহমানের নির্দেশে জনগণের সুখে-দুঃখে বিএনপি মাঠে থেকে কাজ করছে: নাসিম হোসাইন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে

দিরাইয়ে পাঁচ দশকেও হয়নি স্থায়ী সড়ক বাঁশের সাঁকোই পেরুয়া-মধুপুরবাসীর একমাত্র ভরসা

দিরাইয়ে পাঁচ দশকেও হয়নি স্থায়ী সড়ক বাঁশের সাঁকোই পেরুয়া-মধুপুরবাসীর একমাত্র ভরসা

দিরাই প্রতিনিধি: স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে

অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দক্ষিণ সুরমার ইউএনও

অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দক্ষিণ সুরমার ইউএনও

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

দি জৈন্তা সেন্টাল হাসপাতালে নরমাল ডেলিভারির আশ্বাস পথে প্রসূতির সিলেটে নবজাতকের মৃত

৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে